শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনায় দেশে মৃত্যু আরও কমল, মোট ২৫ হাজার ছাড়াল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে, যা গতকাল (বৃহস্পতিবার) ১৫৯ জন ছিল। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। সে বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। যা এ বছর দুইশ ছাড়িয়ে গেছে। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102