রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

সমন্বয়কদের কোন্দলে সভা না করেই ফিরলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

নরসিংদীতে সভার নির্ধারিত স্থান নিয়ে দুই পক্ষের কোন্দলের কারণে সভা করতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।  নির্ধারিত স্থানের সভা বাতিল করে ফিরে আসেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নরসিংদী শহরের সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্র-নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা ছিল তার। কিন্তু অপর একটি পক্ষ সভার স্থান পরিবর্তন করে নরসিংদী সরকারি কলেজ মাঠে সভা করার মত দেয়। এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়।

অবশ্য এর আগে তিনি সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নরসিংদী ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বেলা সাড়ে ১১টায় নরসিংদীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সমন্বয়কদের একাধিক সূত্র জানিয়েছে, নরসিংদীর দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতিদ্রুতই আবার নরসিংদীতে আসবেন বলে জানিয়েছে সারজিস আলম।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102