শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহিদ ও এমপি হাবিরের বিরুদ্ধে অুনসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ ও বগুড়া ৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদের বিরুদ্ধে রোববার অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি ও কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে মাগুরছড়াসহ বিভিন্ন সরকারি প্রকল্পের বিপুল অর্থ আতসাৎ করেছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি-ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী-সন্তানের নামে বিপুল সম্পদ কিনেছেন। এছাড়া তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়ি কেনাসহ দেশ-বিদেশে বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হওয়ার পর দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনের ভিত্তিতেই কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ ও স্ত্রী-সন্তানের নামে কোটি কোটি টাকা সম্পদের অভিযোগ আছে। দেশ-বিদেশে তার বিপুল সম্পদের তথ্য পেয়ে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

এছাড়া সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় থেকে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ বাগিয়ে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ আছে। পদের প্রভাব খাটিয়ে কাজ শেষ না করেই তিনি বিল তুলে নিয়েছেন। এছাড়া নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল অর্থ বিত্তের মালিক হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102