সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাষ্ট্রপতির মালয়েশিয়ায় সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি, বিতর্ক তুঙ্গে

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও বিনিয়োগ রয়েছে। দুবাইয়ে তার ব্যবসা ও রেসিডেন্সি থাকার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । অভিযোগ রয়েছে, রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পে ১ লাখ ৫০ হাজার রিংগিত বিনিয়োগ করেছেন। দুবাইয়ে ‘ওয়ারাদ জেনারেল ট্রেডিং এলএলস’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে রেসিডেন্স ভিসা পেয়েছেন। এছাড়া, তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্টেও বিনিয়োগ করেছেন বলে গুঞ্জন রয়েছে।

এই বিনিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি এসব বিনিয়োগের জন্য কোনো সরকারি অনুমতি নিয়েছিলেন কি না তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার কোনো অনুমতি দেয়া হয়নি।

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে আনুগত্য ও সততা বজায় রাখা অপরিহার্য। যদি তিনি কোনো তৃতীয় দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন, তাহলে রাষ্ট্রপতি পদে থাকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এদিকে, এসব বিনিয়োগের বিষয় রাষ্ট্রপতি হওয়ার আগেই সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে বিনিয়োগ বৈধভাবে হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশের ব্যাংকের আইন অনুসারে, দেশের বাইরে বিনিয়োগ করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়া বাধ্যতামূলক।

এই অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্টতা আনার জন্য তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102