সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

১০ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে: গভর্নর

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার এসব ব্যাংককে বাঁচাতে চেষ্টা করছে এবং বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকুইডিটি সুবিধা প্রদানের মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।

গভর্নর বলেন, আমাদের সময় দিন, আমরা সব ব্যাংককে দাঁড় করানোর ব্যবস্থা করবো। আগামী ১০ দিনের মধ্যে একটি টাস্কফোর্স কাজ শুরু করবে, যা ব্যাংক খাতের সমস্যাগুলো নিরূপণ এবং আগের নীতিমালা পর্যালোচনা করবে। এই টাস্কফোর্সের কাজ হবে ব্যাংক খাতে বিদ্যমান পরিবারতন্ত্র ভেঙে ফেলা এবং গুটিকয়েক ব্যবসায়ীর জন্য তৈরি নীতিমালাগুলো বাতিল করা।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক আমানত বিমা স্কিমের আওতা দ্বিগুণ করেছে, যার ফলে ব্যাংকের ৯৫ শতাংশ আমানতকারী সম্পূর্ণ নিরাপদ থাকবেন। যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়, তবে ৯৪ দশমিক ৬ শতাংশ আমানতকারীর সম্পূর্ণ টাকা ফেরত দেয়ার ব্যবস্থা থাকবে।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্যাংক খাতের সংস্কারের প্রক্রিয়ায় ধৈর্য ধরার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতের পুনর্গঠনে সরকার এবং বাংলাদেশ ব্যাংক যথাসম্ভব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102