

দেশের অধস্তন আদালতের ২২৪ জন বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে পদোন্নতি পেয়ে ৬ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদা থেকে জেলা ও দায়রা জজ এবং ২৩ জন যুগ্ম জেলা জজ পদ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে উন্নীত হয়েছেন।
দেশের ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার এসব ব্যাংককে বাঁচাতে চেষ্টা করছে এবং বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকুইডিটি সুবিধা প্রদানের মাধ্যমে তাদের ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক ফল বিক্রেতার মৃত্যুর ঘটনায় আরেকটি হত্যা মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৪৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।
চাকরিতে কোটা সংস্কার আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেবে— এমন গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথ্য জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এরপর পুলিশকে শক্তি প্রয়োগের নির্দেশ দেয়া হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে গুলিতে বাবুল হাওলাদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের নামে মামলা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তসাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। তার এই নির্দেশের পর বাংলাদেশে একধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভারতীয় সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন রাজনাথ।
সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংগীতকে ‘স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। তার এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে সব মহল থেকে। এ বিষয়ে জামায়াতকে ইঙ্গিত করে বিভিন্ন পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি সরকারকে সতর্ক করা হয়।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এদিন ধার্য করেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এবং ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বাদী হয়ে এই আবেদন করেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে গিয়েছেন। তাদের মর্মান্তিক অবস্থা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী শাজাহান খানের রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন, তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়।
গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন। ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর বলেছে, লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হতে পারে।
রাজশাহীতে গণপিটুনিতে আব্দুল্লাহ আল মাসুদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহীতে গণপিটুনিতে আব্দুল্লাহ আল মাসুদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গণপিটুনির পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।