সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর অন্তবর্তী সরকার গঠন হয়েছে। তারা ভালোই করছেন। দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। অনেক সমস্যার সমাধান করেছেনও।

বিএনপির মহাসচিব আরো বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার। বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিপ্লবের পর কিছু সমস্যা থাকে জানিয়ে ফখরুল বলেন, এসব সমস্যা কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, তত্বাবধায়ক সরকার স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রনয়ণে করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।

বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে ফখরুল বলেন, ঘটনায় চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102