শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড এর বেসিস সদস্য পদ লাভ

ইউকে বিডি টিভি ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সদস্যপদ অর্জন করেছে এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড। যা দেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতির ধারায় একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। বেসিস সদস্যপদ লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরাসরি দেশের আইটি খাতে অবদান রাখতে প্রস্তুত হবে।

উল্লেখ্য,  বেসিস দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান সংগঠন হিসেবে পরিচিত, এর সদস্যপদ লাভ করা কোনো প্রতিষ্ঠানকে তাদের পণ্যের গুণগত মান, প্রযুক্তিগত দক্ষতা এবং বাজারে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করে। এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেডের এই সদস্যপদ অর্জনের মাধ্যমে তারা দেশের আইটি খাতে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে।

সদস্য পদ এর ব্যাপারে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক নাজিরা আক্তার বলেন, বেসিস সদস্যপদ লাভ করা আমাদের জন্য একটি বড় অর্জন। এটি আমাদের জন্য  নতুন দায়িত্ব নিয়ে এসেছে এবং আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের আইটি খাতের উন্নয়নে আরও বলিষ্ট ভূমিকা রাখতে চাই।

এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উল্লেখ করে নাজিরা বলেন, বিশেষ করে প্রতিষ্ঠানটি বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি কনসালটেন্সি, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্টে কাজ করেছে। এই অর্জনগুলি তাদের বেসিস সদস্যপদ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

প্রতিষ্ঠানটি এখন বেসিসের অন্যান্য সদস্যদের সাথে মিলে বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করতে পারবে এবং দেশের প্রযুক্তিগত খাতের উন্নয়নে আরও বৃহত্তর পর্যায়ে কাজ করতে পারবে। এছাড়াও, বেসিসের নেটওয়ার্ক এবং সংস্থানগুলোর মাধ্যমে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবনী প্রকল্পে কাজ করতে উৎসাহিত হবে।

এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেডকে বেসিসের সদস্যপদ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিভিন্ন আইটি বেইজড প্লাটফর্ম। বার্তায় তারা বলেন আমরা আশাবাদী এই অর্জনটি প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন এবং দেশের আইটি খাতের সমৃদ্ধির পথে একটি বড় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে। তারা গুণগত মান অক্ষুন্ন রেখে তাদের সেবা বিস্তৃত করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102