সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

পঞ্চগড় ৮ দফা দাবিতে চা চাষিদের বিক্ষোভ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র চা চাষিরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন চা চাষিরা। এতে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চা চাষি ও বাগান মালিকরা অংশগ্রহণ করেন।
পঞ্চগড় চা বাগান মালিক সমিতি পঞ্চগড়ের আয়োজনে মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মানিক হোসেন, চা চাষি আবুল বাশার বসুনিয়া, অ্যাডভোকেট আহসান হাবিবসহ ভুক্তভোগী চা চাষিরা বক্তব্য রাখেন।

এ সময় তারা জানান, গত কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দরে চা পাতা ক্রয় করছেন। বর্তমানে ১০ থেকে ১৫ টাকা দরে চা পাতা ক্রয় করছেন তারা। আবার ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হচ্ছে দাম। এভাবে ক্রমাগত লোকসান গুণছেন চাষিরা। প্রশাসন ও চা বোর্ড বার বার আশ্বাস দিলেও এখনও কোনো সমাধান আসেনি। তাই তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102