শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

ছাতকে

গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউ আখড়া পরিচালনা কমিটি গঠন

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন
ছাতকের প্রাচীনতম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউ আখড়া পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদী গঠিত এ কমিটিতে টানা ২য় বারের মতো সভাপতি পদে এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক পদে চম্পু দত্তকে দায়িত্ব দেয়া হয়েছে।
বিগত কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় চলতি বছরের ১২ মে, ২৮ জুলাই এবং ১০ আগষ্ট মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে পৃথক বৈঠকে উপস্থিত উপদেষ্টামন্ডলী সহ সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এড.পীযুষ ভট্টাচার্য্যকে সভাপতি, চম্পু দত্তকে সাধারণ সম্পাদক, সৌরভ দাসকে সাংগঠনিক সম্পাদক ও গনেশ পোদ্দারকে অর্থ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউ আখড়া পরিচালনায় একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য হলেন, সিনিয়র সহ সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, সহ সভাপতি বাবুল পাল, হরি ঘোষ, গোবিন্দ ঘোষ, বিকাশ রায়, বিকাশ সাহা, সহ সাধারন সম্পাদক অমর দেবনাথ, কালীদাস পোদ্দার, রাজন দাস, জোতিশ দাস, মহিলা সম্পাদক অনামিকা দে শিখা, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক লাল রায়, সহ সাংস্কৃতিক সম্পাদক গোবিন্দ পাল, প্রচার সম্পাদক মিটন লাল রায়, দপ্তর সম্পাদক সঞ্জয় কর, সদস্য  মনজিত ঘোষ, নিশন গোস্বামী, লিটন ঘোষ, শাওন কুন্ড, সুজিত পাল ভুলু, সাগর দাস টিটু, তপন পাল ও রাজু দে।
উপদেষ্টামন্ডলীসহ সাধারন ভক্তবৃন্দের উপস্থিতিতে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র, ৭ নং ওর্য়াড কাউন্সিলর তাপস চৌধুরী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102