সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মুজিবুল-বাহার-সূচনাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সশস্ত্র হামলা এবং গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা, মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারসহ ১৩৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার কুমিল্লার কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবেন বিশ্বাস মামলার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলাটি দায়ের করেন কুমিল্লার আলেখারচরের আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল।

মামলার অভিযোগে বলা হয়- উল্লেখিত আসামিরাসহ তিন শতাধিক আসামি সবাই আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি, ইট, লাঠিসোটা নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে অন্যান্য আসামিরা ঝাঁপিয়ে পড়ে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছুড়ে। আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রদের ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। হাবিবুর আল-আমিন সাদী ও নাসির উদ্দিন তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শর্টগান নিয়ে নিরীহ শিক্ষার্থীদের ওপর গুলি করে।

ওসি শিবেন বিশ্বাস বলেন, এসব ঘটনায় ১৩৩ জনের নাম উল্লেখ করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102