মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী দীপ্ত দে (২২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। আল মামুন শহরের পানিছত্র এলাকার বাসিন্দা।

শুনানি শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। নিহত দীপ্ত দে মাদারীপুর শহরের মাস্টার কলোনী এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মাদারীপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য, মাদারীপুর-০২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোহবান মিয়া গোলাপ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের শকুনি লেক এলাকায় আসামিরা দীপ্তকে গুলি করেন ও কুপিয়ে আহত করেন। পরে লেকের পানিতে পড়ে যান দীপ্ত। ওই দিন দুপুরে শকুনি লেক থেকে দীপ্তর লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102