বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের ঋণের অর্ধেকের বেশি টাকা এস আলমের পকেটে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ এই পর্যন্ত দেখেছেন

ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেকের বেশি এস আলম গ্রুপের পকেটে গেছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত জুন শেষে ইসলামী ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা জানিয়ে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতমুক্ত করার নামে ২০১৭ সালের ৫ জানুয়ারি অভিনব কায়দায় চট্টগ্রামের একটি গ্রুপটি ইসলামী ব্যাংক দখলে নেয়। পরে নিয়ম না মেনেই ব্যাংকটির অর্থ লুটপাট করে ওই গ্রুপটি। নামে-বেনামে ব্যাংকটির মোট ঋণের অর্ধেকের বেশি এস আলম নিয়েছে।

এস আলম গ্রুপের ঋণের পুরো তথ্য পেতে, আরও এক সপ্তাহ সময় লাগবে। গ্রুপটি সম্পদ অতিমূল্যায়ন করে ঋণ নিয়েছে। ইতোমধ্যে গ্রুপটি সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঋণের বিপরীতে যেসব জামানত রয়েছে, তা দিয়ে কাভার হবে না। তাই জামানতের বাইরে যেসব সম্পদ রয়েছে তা বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

ঋণ পেতে এস আলমকে সহযোগিতা যারা করেছেন, তাদের প্রসঙ্গে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, যারা মধ্যম বা তার নিচের পদের কর্মকর্তা রয়েছে, তাদের এখনই সরাচ্ছি না। কারণ সেখান এখন হাত দিয়ে বা সংস্কারে গেলে সব ব্যবস্থা ভেঙে পড়বে। তাই উপরের পদের কর্মকর্তা কিছু সরানো হচ্ছে। তবে আইন অনুযায়ী, অপরাধের সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না। তবে ভুল প্রক্রিয়ায় কাউকে সরানো হবে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102