মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

বাংলাদেশে ‘চাকরি করা’ ২৬ লাখ ভারতীয়কে অব্যাহতি দিতে বললো আ. লীগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে ‘চাকরি করা’ ২৬ লাখ ভারতীয়কে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে দেয়া একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘মাননীয় উপদেষ্টা– ২৬ লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে, তাদের তালিকা করে, চাকরি থেকে বিদায় করে, দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে’।

ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয়, ‘এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন, সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে। এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি।’

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এমন দাবি করে আসছে বহু দিন ধরে। অভিযোগ ছিল, শেখ হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। বিশেষত হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি নতুন করে আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। যেখানে বলা হয়: যে দেশে শিক্ষিত বেকার ২৬ লাখ ৪০ হাজার সেখানে ২৬ লাখ ভারতীয় কীভাবে উচ্চ বেতনে চাকরি করেন? তাদের বেতন হয় ডলারে!

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102