শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

ছাতকে মোটরসাইকেলসহ কোটি টাকা মুল্যের ভারতীয় চোরাই পণ্য আঠক

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ১কোটি ৩১লক্ষ টাকা মুল্যের ভারতীয় চোরাই পণ্য জব্ধ করা হয়েছে। এসব চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান, ষ্টিল বডির ইঞ্জিন চালিত নৌকা, মোটরসাইকেলও (এফ জেড ২.৫) জব্দ করে যৌথ বাহিনী। চোরাই পণ্যের রয়েছে ঔষধ, কসমেটিক, বিস্কুট ও মোবাইল ফোন। জব্দকৃত এসব পণ্যের মধ্যে শুধু ঔষধের মুল্যই ১কোটি ২৪ লক্ষ টাকা। ছাতক সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ জাবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল ৬ ঘটিকার সময় ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল উদ্ধার ও জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন উদ্দিন ও ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। এসময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ঔষধের মুল্য নির্ধারণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রায়হান আতিক। এ ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ব্যাপারে ব্রিফিং করেন মেজর মোঃ জাবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার (ভুমি) আবু নাসের ও যৌথবাহিনীর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেজর জাবির বলেন, চোরাচালান রোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102