বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

ভারি বর্ষণের সম্ভাবনা

আবহাওয়ার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও ভারি বর্ষণে রূপ নিতে পারে। বুধবার (৪ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায়ও এই ধরনের আবহাওয়া দেখা দিতে পারে।

এছাড়া, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও সংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ দুর্বল হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। সতর্কতা অবলম্বন করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102