

নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ বিচারক বজলুর রশিদ এর উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ইনাতগঞ্জ ইউনিয়নবাসী ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে ইনাতগঞ্জ বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় ইনাতগঞ্জ পূর্ববাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী,ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমুন উদ্দিন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, বিশিষ্ট মুরব্বি গোলাম রব্বানী, ইনাতগঞ্জ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলজার উদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন। ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক জামাল আহমেদ সুমন,দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল ইসলাম, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনাতগঞ্জ বার্তা’র নির্বাহী সম্পাদক আলী জাবেদ মান্না,বান্দের বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন,আওয়ামীলীগ নেতা শাহ আলম বুলবুল ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান,সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, বশির চৌধুরী, আব্দুল বাছির, সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইনাতগঞ্জ সিএনজি মালিক সমিতির সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি আব্দুল হাকিম,সাবেক ইউপি সমস্য গোলাম হোসেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য মোশাহীদ আলী, ইউনিয়ন পরিষদের সদস্য আজির হাসান আরজু, নাজিম উদ্দীন, জিল্লুর রহমান, ব্যবসায়ী সালেনুর আহমেদ,আঙ্গুর মিয়া,সিএনজি মালিক সংগঠন সভাপতি হাকিম উদ্দিন ও সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি শিমুল, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, ট্রাক শাখা শ্রমিক ইউনিয়ন সভাপতি জহির উদ্দিন, আঙ্গুর উদ্দিন, সিএনজি সংগঠন নেতা আহমদ আলী, জালাল উদ্দীন, টমটম শাখার সভাপতি আনছার উদ্দিন, কাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন,আনছার মিয়া, নছির মিয়া, আজাদুর রহমান, প্রবাসী সালেনুর আহমেদ,রাসেল আহমেদ, আমির হোসেন, মোঃ আলাল মিয়া, হাফিজুর রহমান, যুবলীগ নেতা অনন্ত রায়, জীবন রায়, আজির উদ্দিনসহ ইনাতগঞ্জ ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন-ইনাতগঞ্জ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ বিচারক বজলুর রশীদকে সাময়িক হয়রানি করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল নোংরামী করে এই মহিলাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা করিয়েছে। যাহা সম্পূর্ন মিথ্যাও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে কিছুদিন পূর্বে এই মহিলা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। সেই বিষয় নিষ্পত্তি করেন চেয়ারম্যান বজলুর রশিদ। আর এই বিচারে সে সন্তুষ্ট না হয়ে কুচক্রী মহলের ইন্দনে ইনাতগঞ্জ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এর উপর ষড়যন্ত্রমুলক ভাবে মিথ্যা হয়রানিমুলক মামলা দায়ের করেছে। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যার আশ্রয়ে চেয়ারম্যানের মানহানীকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।