রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

রাজনৈতিক পালাবদলের হাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। এই ধারাবাহিকতায় শনিবার (৩১ আগস্ট) সকালে বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সালাউদ্দিনকে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেন তারা।

সেখানে বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেন, কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবে।

সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ফুটবল ফেডারেশনে সালাউদ্দিনসহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।

আমিনুল আরও বলেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102