বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রেসক্লাব রুপদিয়ার সহ-সাধারণ সম্পাদক উপর হামলা, দোষীদের দ্রুত গ্রেফতার এর দাবী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫৬২ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোর সদর উপজেলার প্রেসক্লাব রুপদিয়ার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন সানির উপর আতর্কিত হামলা করেছে এলাকার চিহ্নিত দুস্কৃতিকারিরা। সাংবাদিক মহিউদ্দিন সানি জানান, বুধবার রাত ১১ টার দিকে যশোর থেকে পেশাগত দ্বায়িত্ব শেষে বাড়ী ফেরার পথে রুপদিয়া বাজারে পৌছালে পুর্ব পরিকল্পনা মোতাবেক কিবরিয়া, আল আমিন, মোস্তফা ইউছুফ, বদিয়ার সহ অন্যান্যরা দল বদ্ধ হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ২৩,৫০০ টাকা সহ সাংবাদিকতার আইডি কার্ড ছিনিয়ে নেয়। সানি ও তার ছোট ভাই জনির চিৎকারে বাজারের লোকজন ছুটে এলে হামলাকারিরা পালিয়ে যায।

খবর পেয়ে রুপদিয়ার সাংবাদিকরা সানিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। জানা যায়, এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রেসক্লাব রুপদিয়ার সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক সানির উপর হামলার ঘটনায় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানিয়েছেন যশোর বিভিন্ন সাংবাদিক সংস্থাসহ রুপদিয়া প্রেসক্লাবের উপদেষ্টা আলমগীর কবির, সভাপতি রবিউল খান, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সভাপতি আকতারুজ্জাামান, কোষাধক্ষ শাহীন আলম, দপ্তর সম্পাদক কামরুজ্জামান নয়ন, প্রচার সম্পাদক ইমরান খান, সদস্য আজিম বিশ্বাস, মাসুদ পারভেজ, আজিজুর রহমান, রিয়াজ উদ্দিন তুহিন, অব্দুল মজিদ, শান্ত, আলামিন সহ নেতৃবৃন্দ।

অপরদিক এহেন কর্মকান্ডের ফলে প্রেসক্লাব নেতৃবৃন্দ এক জরুরী সভার আয়োজন করেন। প্রেস ক্লাবের সভাপতি রবিউল খানের সভাপতিত্বে সাংবাদিক নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি এ ব্যাপারে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102