মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমিরাতে অবৈধ অভিবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

অবৈধ অভিবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর দিয়েছে সংযুক্ত আবর আমিরাত। দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা করেছে তারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিতে চলেছে আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটি। এ সময়ে দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের বিমান ভাড়াতেও ছাড় দিবে তারা।

আমিরাত জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসী দেশে ফিরতে চান তাদের বিমান ভাড়ায় ছাড় দেওয়া হবে। সাধারণের চেয়ে কম দামে বিমানের টিকিট পাবেন তারা।

আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপমহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহুাইর বিন সুরোর জানান, আমিরাতের বিমান সংস্থাগুলোর সঙ্গে তারা যোগাযোগ করেছেন। যেসব অবৈধ অভিবাসী অর্থাভাবে দেশে ফিরতে পারছেন না তাদের সংস্থাগুলো সহায়তা করবে। এর মধ্যে এমিরেটস, ইতিহাদ এবং আল আরাবিয়া অন্যতম।

আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) সাধারণ ক্ষমা কারা কারা পাবেন তার বিস্তারিত তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া দেশটিতে জন্ম নেওয়া অভিবাসীর সন্তানদের যাদের বৈধ কাগজপত্র নেই তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধ বা নিজ দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর পুনরায় বৈধ ভিসায় তারা আবার ফিরতে পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান) জন্য কোনো জরিমানা করা হবে না। এছাড়া দেশে ফিরতে চাইলে তাদের এক্সিট ফিও নেওয়া হবে না।

এর আগে খালিজ টাইমস জানায়, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

আমিরাতের রেসিডেন্সি ভিসা আইন

বিভিন্ন মেয়াদে আমিরাতের রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা এক দুই বা তিন বছর মেয়াদি হতে পারে। অন্যদিকে স্ব-স্পন্সর ভিসা পাঁচ থেকে ১০ বছর মেয়াদি হতে পারে।

আমিরাতের নিয়মানুসারে, ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়।

দেশটিতে জরিমানার বিষয়ে ২০২৩ সালে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইনানুসারে প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা করা হয়। যা আগে ১০০ দিরহাম ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102