সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ভারতে অনুপ্রবেশকালে তেতুলিয়া ৯ জন আটক

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৩৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর  সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ এলাকায় নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানী বিওপির টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার বিনষপুর গ্রামের মদন দাসের ছেলে রমেশ দাস (৩৮), রমেশের ছেলে পল্লব দাস (১২), সুশীল দাসের ছেলে প্রশান্ত দাস (১০), মদন দাসের ছেলে সুশীল দাস (৩৯), অধীর দাসের মেয়ে পাতলী রাণী দাস (৩৪), অধীকান্ত দাসের মেয়ে আরতী দাস (৩৭), সুশীল দাসের মেয়ে সুবর্ণা দাস (১৮), অলিল দাসের ছেলে পরিমল দাস (২৮)। একই সময় আটক হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদীগছ গ্রামের ইসলাম আলীর ছেলে দালাল সাইদুল ইসলাম হনু (৪৪)
৫৬ বিজিবি শুকানী বিওপির ল্যানস নায়েক সওকত হোসেন জানান, গোপন সংবাদে বিওপির ৬ সদস্যের একটি দল সীমান্ত পিলার ৭৩৯/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে গোলাপদীগছ নামক গ্রাম থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় তাদের আটক করে।
পরে স্থানীয় একজনের বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুকানী বিওপিতে নেয়া হয়। তবে আটক ৯ জনের মধ্যে একজন দালাল রয়েছেন।
তিনি আরও বলেন, ‘তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার মামলা দায়ের করা হবে।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102