শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

বাংলাদেশের বন্যার্তদের সাহায্যার্থে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিলো অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহায়তা করতে ১ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিবে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নর্ডিয়া সিম্পসন।

বৈঠকে সিম্পসন ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, শুল্ক মাসুল এবং সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বলেন, অস্ট্রেলিয়া এখন রোহিঙ্গা শিবিরে শান্তি প্রতিষ্ঠা, সাংস্কৃতিক ও নেতৃত্বের বিষয়গুলো তুলে ধরছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার সদিচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য সহায়তা কামনা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102