রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭১ এই পর্যন্ত দেখেছেন

রাজধানীর লালবাগের রসুলবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

তিনি লালবাগ থানার রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন।  তিনি পটুয়াখালীর কলাপাড়া থানার ধানখালি গ্রামের আল আমিন শিকদারের মেয়ে। শায়লা কলাপাড়া থানার ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, শায়লা লালবাগের রসুলবাগ রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায় সাবলেটে থাকতেন। গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাসায় যান তিনি। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন শায়লা। পরে তার মাধ্যমে খবর পেয়ে বিকাল পৌনে ৪টার দিকে ওই বাসায় পুলিশ যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, তার ওই বান্ধবী জানিয়েছে, তিনি ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলাপাড়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শায়লা শিকদার মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নিজের ওপর বিরক্তি’ প্রকাশ করে স্টোরি শেয়ার করেন। যেখানে লিখা ‘Fed up about wonself’.

তার অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব কেউই বিষয়টি মেনে নিতে পারছে না। অনেকেই তাকে ঘিরে শেয়ার করছেন আবেগঘন স্ট্যাটাস।

মর্তুজা মাহমুদ নামে একজন লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আপনার জন্য কেন জানি চোখের পানি আটকে রাখতে পারছি না। আল্লাহ আপমাকে জান্নাতুন ফেরদাউস দান করেন।’

তানিশা জাহান হালিমা নামে তার এক বন্ধু লিখেছেন, ‘পরোপারে ভালো থাক, এটা কি করলি তুই বান্ধবী।’

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102