সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি আরও ২৭০ ডেঙ্গু রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৭০ জন নতুন ডেঙ্গু রোগী  ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন  ২৪০ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, আগস্ট মাসের ১৯ দিনে ৪ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত  ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টের এই কয়েকদিনেই মারা গেছেন ১৯ জন আর জুলাইতে ১২ জন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102