রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

বন্যাদুর্গতদের মাঝে শ্রীমঙ্গলের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে খাদ্য বিতরণ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের পক্ষ থেকে ৫০০ প্যাকেট শোকনো খাবারের প্যাকেট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দরা ২০০ জন বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।

মঙ্গলবার(২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর নিকট খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন জানান, বন্যার্তদের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে ৪০০ প্যাকেট এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কাছে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী আমরা বন্যার্তদের মাঝে বিতরণ করেছি। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, চিড়া, আটা, হলুদ মসলা, মরিচ মসলা, ধনিয়াসহ বিভিন্ন উপকরণ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া খান, সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ, সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক ফারুক মিয়া, কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু, কার্যকরী সদস্য জসিম উদ্দীন পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102