বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বুধবার (২৮ আগস্ট) ৬৬ জন এবং সম্প্রতি নিয়োগকৃত আরো ৯ জনসহ এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৭৫ জন। এর আগে নিয়োগ পাওয়াদের আদেশ বাতিল করা হয়েছে।

রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসারস অর্ডার-১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের ৬৬ জন এবং ৯ জনসহ মোট ৭৫ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন।

এছাড়া পূর্বে নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে নতুন ১৬১ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102