রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বাম দলগুলোর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার (২৮ আগস্ট) দুপুরে ফেনী শহরতলীতে সুলতানপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিকেলে নেতারা নোয়াখালীতে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিরতণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক  রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক  নাজমুল হক প্রধান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নজরুল ইসলাম, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সভাপতি  নাসির উদ্দিন আহমেদ নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য সুশান্ত সিনহা সুমন, বাসদ (মাহাবুব) নেতা  মহিন উদ্দিন চৌধুরী লিটন। স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাম জোটের সমন্বয়ক জসিম উদ্দিন, বাসদ জেলা আহ্বায়ক মালেক মুনসুর, সিপিবি জেলা সভাপতি বিমল চন্দ্র, সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন।

নেতারা সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, সেলাইন, ওষুধসহ প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণের আহ্বান জানান। তারা অস্বচ্ছলদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

নেতারা বন্যাদুর্গত এলাকায় আগামীতে আবারো বন্যার সময় যাতে মানুষ এবারের মত দূরবস্থায় না পড়েন তার জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102