রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বত্র বৈষম্যের অবসান নিয়ে ফেসবুকে পোস্ট আজহারীর, যা লিখলেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৯ এই পর্যন্ত দেখেছেন

টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে সৃষ্ট দেশে চলমান আকস্মিক বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বুধবার (২৮ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন (দুপুর ১টা পর্যন্ত) থেকে এ তথ্য জানা গেছে।

এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা চলমান বন্যা পরিস্থিতিতে ‘গণত্রাণ’ কর্মসূচি শুরু করেছে। তাদের কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।

বুধবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সর্বত্র বৈষম্যের অবসান নিয়ে পোস্ট করেছেন ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

মাওলানা মিজানুর রহমান আজহারী লেখেন, বৈষম্যের অবসান ঘটুক সর্বত্র-অর্থনীতি, রাজনীতি, নিয়োগ প্রক্রিয়াসহ দেশের সকল পর্যায়ে। নিশ্চিত হোক ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ।

এর আগে শনিবার (২৪ আগস্ট) টিএসসির ‘গণত্রাণ’ কর্মসূচির প্রশংসা করে লেখেন, বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়-সেই ছাত্র-ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি!

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102