বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ইউএনও’র বাসায় হামলা: বরিশালে নেমেছে ১০ প্লাটুন বিজিবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল নগরীতে ইউএনওর বাসভবনে হামলার ঘটনার পর যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে মাঠে নামছেন অতিরিক্ত ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রশাসক জানান, নিরাপত্তার কথা মাথায় রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজিবি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। এর প্রেক্ষিতে খুলনার জোন থেকে ১০ প্লাটুন বিজিবি রওনা হয়েছে। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালী থেকে আসছে ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী পুলিশ এবং অপরটির বাদী ইউএনও নিজে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102