রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায় ও ডিআইজি মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও ডিআইজি মো. মোজ্জাম্মেল হককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ থাকা সত্ত্বেও অবসরে পাঠানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা উভয়ই বিধি অনুসারে অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়। কৃষ্ণ পদ রায় পুলিশ সদরদপ্তরে এবং মোজাম্মেল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পদোন্নতি, বদলি বা দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে। ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

গত ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে অবসরে পাঠানো হয়, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান ও সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদর দফতরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102