সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

প্রধান উপদেষ্টার সইয়ের পর জারি হবে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের প্রজ্ঞাপন। এর আগে এ সংক্রান্ত ফাইলে সই করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ প্রক্রিয়া সম্পন্ন করে জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তের বাতিলের প্রজ্ঞাপন মঙ্গলবার না হয় বুধবার জারি হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে তিনি জানান, জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের ফাইল এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সইয়ের জন্য উপস্থাপিত হয়নি। উনি সই করলে প্রধান উপদেষ্টা মহোদয়ের সইয়ের জন্য যমুনায় যাবে। তারপর মন্ত্রণালয়ে আজ এলে আজ প্রজ্ঞাপন হবে। নইলে আগামীকাল হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। পরে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়।

‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮(১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ দল ও সংগঠন হিসেবে আইনের তফসিলে অন্তর্ভুক্ত করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়। সেদিনই সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরে ৮ আগস্ট গঠিত হয়ে অন্তর্বর্তী সরকার।

গত ১২ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকের আলোচনা অনুযায়ী এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হয় এবং আশু সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102