শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

তালাবদ্ধ ছাতক কলেজ খুলেছে শিক্ষার্থীরা

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে তিনদিন তালাবদ্ধ থাকার পর ছাতক সরকারী ডিগ্রি কলেজের সকল কক্ষ খুলে দিয়েছে কলেজের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্ররা। রোববার সকালে কলেজের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষ সহ প্রশাসনিক সকল কক্ষ ও অধ্যাপক মিলনায়তন খুলে দিলে কলেজের স্বাভাবিক শিক্ষার পরিবেশ আসে।
বৈষম্যবিরোধী ছাত্র ও শিক্ষার্থীদের দাবী ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি শিক্ষাবোর্ড নির্ধারণ করবে। এর জন্য কোনভাবে কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা সঠিক নয়। কলেজে আসা এবং নিয়মিত পাঠ গ্রহন করা শিক্ষার্থীদের অধিকার।
সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। একই সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্থলে একজন বিসিএস ক্যাডার অধ্যক্ষ নিয়োগ দেয়ার দাবী জানান শিক্ষার্থীর ও বৈশম্য বিরোধী ছাত্র/ছাত্রী।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের বিরুদ্ধে আনা দূর্নীতির বিষয়ে অধ্যাপক আলমগীর হোসেন জানান, কলেজের সকল আর্থিক লেনদেন ব্যাংকিং সিস্টেমে চলে আসছে। এ পর্যায়ে অর্থ আত্মসাৎ বা দূর্নীতি করার কোন সুযোগ নেই। তুলসী চরন দাস বৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর ব্যাপারে যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে শিক্ষা বোর্ড। এ কলেজের শিক্ষকদের মধ্যে কোন মতবিরোধ বা দলাদলি নেই। শিক্ষার্থীরা ক্লাসে আসলে তারা পাঠদান দিতে প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্ররা কলেজের প্রতিটি কক্ষে তালা ঝুলিয়ে তাদের সাথে সাধারন শিক্ষার্থীদেরও কলেজ থেকে বের করে দেয় ছাত্ররা। সেই সাধারন শিক্ষার্থীরাই তালা খুলে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছে। তিনি বলেন, শিক্ষার্থীরা হলো কলেজের প্রাণ। তারা সকলেই সন্তানতুল্যে শিক্ষার্থীদের ভালোবাসেন। এ কলেজের শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করবে তিনি বিশ্বাস করেন।
উল্লেখ্য বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরন দাসের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্তÍ কলেজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে তারা। এ সময় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দূর্নীতি, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ তুলে তারা বিক্ষোভ মিছিল করে। অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কলেজের সকল কার্যক্রম ও পাঠ দান বন্ধ ঘোষনা করে অধ্যক্ষের কক্ষ সহ সকল শ্রেনী কক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোব্ধরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102