

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল। সোমবার (২৬ আগস্ট) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাসানুল হক ইনু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাসানুল হক ইনু। এছাড়া ৬০ এর দশকের একজন নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন তিনি। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে যেকোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
নিউজ /এমএসএম