রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

যুবদলের পক্ষ থেকে তিনটি উপজেলায় বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রোববার রাজনগর উপজেলার কামারচাক, শমশেরনগর নয়াবাজার ও কুলাউড়া উপজেলার বন্যা দুর্গত টিলাগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক এমএ মোহিত, কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক কাওছার আহমদ নিপারসহ যুবদলের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ১ হাজার মানুষের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও পানি বিতরণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102