

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় সেনাবাহিনীর ২ সদস্য আহত হয়েছেন। পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যান।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দেশের ৬ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। রবিবার (২৫ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ছিঁড়ে গেছে। শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে বরখাস্ত হলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক রাজু আহমেদ। শনিবার (২৪ আগস্ট) ভোরের কাগজ অনলাইনে ‘শিক্ষার্থীদের ওপর গুলি চালান যুগান্তর, ডিবিসি ও দেশ রূপান্তরের সাংবাদিক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তাকে বরখাস্ত করা হলো।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। মামলায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এই এমপির নাম উল্লেখসহ এজাহারে আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে ৩৯ জনের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে।
২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহ মামলার আসামি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান (হত্যাকাণ্ডের সময় বিজিবি প্রধান) জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যামামলা করা হয়েছে।
২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়ে ছিলো। এবার এ হামলায় খালেদা জিয়াকে করে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে।
ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এ জরুরি অবস্থা জারি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদায় ৯ কর্মকর্তা এবং পরিচালক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখনই সব দাবি পূরণে জোর করার প্রবণতা থেকে সবাইকে বের হয়ে আসার অনুরোধ জানিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ অনুরোধ জানান তিনি।
চলমান বন্যায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্র সংস্কারে যতদিন সময় লাগবে, ততদিন পর্যন্ত অন্তর্র্বর্তী সরকারকে জামায়াতের সমর্থন থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রবিবার (২৫ আগস্ট) বিকেলে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি। সংগঠনটির যশোর শহর সাংগঠনিক জেলার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এই মতবিনিময় সভার আয়োজন করে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, দেশের ক্রান্তিকালে শিক্ষার্থীদের অনুরোধে সরকারের দায়িত্ব নিয়েছি আমরা। ফলে কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রবাসী আয়ের পালে লেগেছে হাওয়া। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১০ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল চার কোটি ৮২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। পরের সাতদিনে (১১ থেকে ১৭ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার। সেখানে মাসটির শেষ সাতদিনে (১৮ থেকে ২৪ আগস্ট) প্রবাসী আয় প্রতিদিন গড়ে এসেছে আট কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার।
২০০৩ সালে মুলতানে পাকিস্তানকে হারানোর একদম কাছে গিয়েও পেরে ওঠেনি বাংলাদেশ। এবার দীর্ঘ ২১ বছর পর দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচাল টাইগাররা। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে লাল-সবুজেরা।
নিউজ /এমএসএম