বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

চোরদের জন্য প্রতি বছর নদীর বাঁধ ভাঙে: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

মনু নদীর বাঁধ মেরামতের জন্য বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়- বরাদ্দের ১০ ভাগ টাকাও বাঁধ নির্মাণ ও নদী খননের কাজে ব্যয় হয়নি। চোরেরা সব লুটেপুটে খেয়ে নিয়েছে। আর চোরদের জন্যই বছরে বছরে নদীর বাঁধ ভাঙছে। নদীর বাধ ভেঙে বন্যা হয়ে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার টিলাগাওয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

কুলাউড়ার সন্তান ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতেরও দায় আছে। শুকনো মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশসকে ভাসিয়ে দেয়। এটা আর চলতে দেওয়া হবে না। আর্ন্তজাতিক আদালতে এ ব্যাপারে প্রয়োজনে যাওয়া হবে। ১৮ কোটি মানুষের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, খ্রিষ্টানসহ সকল ধর্মের মধ্যে সম্প্রতি রয়েছে। কোন অপশক্তি এই সম্প্রতি বিনষ্ট করতে পারবেনা। সংখ্যা গুরু সংখ্যা লগু বলে জাতিকে বিভক্ত করা যাবেনা। আমরা সকলে মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব।

জামায়াতের আমির বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। এমন নির্মম নির্যাতন আর কাউকে করা হয়নি। বিচারের নামে শীর্ষ নেতাদের শহীদ করা হয়েছে। সেই আগুন এখনও আমাদের বুকে ধাউ ধাউ করে জ্বলছে। কিন্তু জামায়াতে ইসলামী কারো উপর প্রতিশোধ নিবে না। কারণ- বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না।

আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা দেশে এতো কুকর্ম করেছেন যে, তারা এখন বন জঙ্গলেও আশ্রয় পাচ্ছেন না। ইতিমধ্যে তাদের অনেকের পাপের বিচার শুরু হয়েছে। আগামীতে আরও হবে।

কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর সঞ্চালনায় টিলাগাও বাজারে পানি বন্দি মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাও. আব্দুর রহমান, সহ সেক্রেটারী আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা জামায়াতের যুগ্ম সেক্রেটারী সাইফুল ইসলাম খান, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সুমন, জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলাউদ্দিন, পৌর সভাপতি রুহুল আমিন এবং সেক্রেটারী মনসুর আহমদ প্রমূখ।

এর আগে রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে উপজেলা জামায়াত আয়োজিত পথসভা ও ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, সিলেট বিভাগসহ বাংলাদেশের বিভিন্ন নিম্নাঞ্চলীয় জেলায় সীমাহীনভাবে পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ জলমগ্ন হয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন। আমাদের প্রতিবেশেী রাষ্ট্র ভারত তাদের নদ-নদীর গেইট খুলে দেয়ায় বাংলাদেশের নদ-নদী দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের উচিত ছিল বাংলাদেশের সাথে কথা বলে পানি ছেড়ে দেয়া। তা না করে দেশের ভাটি অঞ্চলে পানি ছেড়ে দিয়ে ভারত “জ্যানেবা” আইনের লঙ্গন করেছে।

জামায়াত আমির বলেন, আ’লীগ সরকার জামায়াতের উপর বিগত ১৫ বছরে যে জুলুম-অত্যাচার করেছে তা একটি গণতান্ত্রিক দেশের কাম্য নয়। ট্রাইব্যুনাল গঠন করে আমাদের জাতীয় নেতৃবৃন্দদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীদের বাসা-বাড়িতে লুটপাট,ইজ্জত হনন ও বহু নেতা-কর্মীদের চোখ উপড়ে ফেলা হয়েছে। আমাদের উপর দিয়ে বয়ে যাওয়া তাদের জুলুম-অত্যাচার আমরা ক্ষমা করে দিয়েছি। ট্রাইব্যুনাল তৈরি করে তারা যেভাবে নিরপরাধ নেতৃবৃন্দদেও ফাঁসি দিয়েছেন, এখন ওই ট্রাইব্যুনালে তাদের বিচার করা হবে।

জামায়াত আমীর বলেন, বাংলাদেশে কোন মজলুম সংগঠন যদি থাকে সেটি একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সংগঠনের ভাইয়েরা এতো সব অত্যাচারের মাঝেও দেশ ছেড়ে পালাননি। সীমাহীন জুলুমে তারা নিজের বাপ-দাদার বসত ভিঠায় বসবাস করেছেন। কিন্তু আজ আ’লীগের নেতা-কর্মীরা ভীত হয়ে নদীর জলের সাথে দিগবিদিগ ভেসে বেড়াচ্ছেন। “পলো” দিয়ে (মাছ ধরার খাঁচা) আজ একজন একজন করে ধরে নিয়ে আসা হচ্ছে।

রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারির মিছবাউল হাসানের পরিচালনায় সকাল ১১টা থেকে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান,আঞ্চলিক টিম সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি হাফেজ আলম হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সভাপতি মাওলানা আহমেদ ফারুক, পৌর সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সেক্রেটারি মাসুদ রানা তুহিন, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, রাজনগর উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ মোঃ শাহাব উদ্দিন,রাজনগর সদর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন বাবলু,টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান প্রমূখ।

পরে আমির প্রতি মোড়কে ১৫ কেজি ওজনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সমগ্রী প্রায় ২শ অসহায়ও দুস্থদেও মাঝে বিতরণ করেন। পরে জেলার নিজ উপজেলা কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পথসভা শেষে প্রায় ৩শ জন বন্যার্তদেও মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102