শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

বন্যাদুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

বন্যাদুর্গত এলাকার কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি উপদেষ্টা বলেন, আমাদের প্রধান অগ্রাধিকার হলো বন্যাদুর্গত এলাকায় আমন ধানের উৎপাদন নিশ্চিত করা। যদি তা সম্ভব না হয়, তবে শাকসবজি ও রবিশস্য উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিতে হবে। আবাদযোগ্য সব জমিকে চাষের আওতায় আনতে হবে।

তিনি বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের জোগান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বীজতলা তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আরো বলেন, বন্যার পর পুনর্বাসন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কৃষকদের পাশে থাকতে হবে। বন্যার পানি নেমে যাওয়ার পর জলাবদ্ধতা দ্রুত নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের নেতৃত্বে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কৃষি পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মধ্যে রয়েছে:

  • বন্যাকবলিত এলাকায় আমন ধানসহ অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ
  • রোপা আমন ধানের বীজতলা প্রস্তুতকরণ
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্ট্রোল রুমের কার্যক্রম অব্যাহত রাখা
  • মাঠ পর্যায়ে পুনর্বাসন কার্যক্রম দ্রুত শুরু করানিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102