শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় ছাত্রলীগের অভিযোগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসিফ নজরুলের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রলীগ।

বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. নাহিদ হাসান শাহিন বাদী হয়ে এ অভিযোগ করেন।

ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত বলেন, আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ আকারে মামলার আবেদন করা হয়েছে। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, নিয়মিত মামলার আবেদন হিসেবে এটিকে সাইবার সেলে পাঠানো হবে। তাদের পর্যবেক্ষণের পর মামলা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে।

এর আগে গতকাল মঙ্গলবার আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লিখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে’।

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনায় বুধবার (১৮ আগস্ট) বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102