শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ফের দীপু মনির রিমান্ড চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে মো. সুমন শিকদারকে হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) এ রিমান্ড আবেদন করে বাড্ডা থানা পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ২০ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে ছিলো।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102