বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সালমান-আনিসুল-জিয়াউলের আরো রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আরেক মামলায় আরো ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় শনিবার (২৪ আগস্ট) এ রিমান্ড আবেদন করা হয়েছে।

এরআগে নিউমার্কেট এলাকায় দোকান-কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় আনিসুল ও সালমান ১০ দিনের ও জিয়াউক আহসান ৮ দিনের রিমান্ডে ছিলেন। শনিবার সে রিমান্ড শেষে তাদের উপস্থিতিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। আর খিলক্ষেত এলাকা থেকে গত ১৫ আগস্ট দিনগত রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102