শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দুধ দিয়ে গোসল করে ক্যাসিনো খেলাকে বয়কট যুবকের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় দুধ দিয়ে গোসল করে অনলাইন ক্যাসিনো (জুয়া) না খেলার ঘোষণা দিয়েছেন এক যুবক। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হাতিবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ী গ্রামের আবুল কাসেমের ছেলে জাহিরুল ইসলাম এ ঘোষণা দেন। তার এমন ঘোষণাকে হাতিবান্ধা উপজেলার অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

জাহিরুল ইসলাম পাকা সড়কে বসে এক বালতি দুধ দিয়ে গোসল করতে করতে বলেন, যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবনে এমন জীবন নষ্টকারী-সংসার ধ্বংস করার মতো জুয়া না খেলা এবং এ খেলা থেকে বিরত থাকেন।

তিনি বলেন, এ বছরের ৮ মাসে ১৫ লাখ টাকা অনলাইন ক্যাসিনো খেলে ধ্বংস করেছেন। দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করে আজ নিঃস্ব হয়েছেন। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করে বলেন আর কখনো অনলাইন জুয়া খেলবো না। এ বলে তিনি দুধ দিয়ে গোসল করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102