রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সবার তুলনায় আমি বেশি জনপ্রিয়’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

বিভিন্ন বিষয়ে বক্তব্যের কারণে বার বার খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। একাধিক বার বিতর্কও তৈরি করেছে তার মন্তব্য। তাই তাকে নিয়ে চর্চাও হয় অনেক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ, বিশেষ করে উঠতি অভিনেতারা প্রায়ই কঙ্গনার কথা বলার ধরন, সাজপোশাক নকল করেন। এই সব দেখে কঙ্গনার বক্তব্য, সবার তুলনায় তিনি বেশি জনপ্রিয়। কেউ তাকে নকল করলে কি রেগে যান কঙ্গনা?

এর উত্তরে অভিনেত্রী বলেন, আমাকে নকল করা হয়। সেই ভিডিওগুলি আমি দেখি। কত মানুষ আমাকে নকল করেন। আমি তো আসলে খুব জনপ্রিয়। আমাকে নকল করেন, এমন বহু শিল্পী রয়েছেন। এমন নয়, সেই ভিডিওগুলি দেখে আমি রেগে যাই।

অভিনেত্রী আরো বলেন, কেউ যদি আমার কথা বলার ধরন ভাল ভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। এই কাজের পিছনের চেষ্টাটা দেখি আমি। মানুষ আমাকে নিয়ে কী ভাবছেন, এই নিয়ে আমি ভাবি না।

কঙ্গনা এই মুহূর্তে তার আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচার নিয়ে ব্যস্ত। নিজের পরিচালিত এই ছবি নিয়ে অভিনেত্রীর বক্তব্য, নিজের দৃষ্টিভঙ্গি থেকে এই ছবি আমি তৈরি করেছি। ছবিতে তাকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। কঙ্গনা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে, মিলিন্দ সোমন, মহিমা চৌধরি, অনুপম খের। ছবিতে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকও অভিনয় করেছিলেন। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ৬ সেপ্টেম্বর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102