শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

বন্যার্তদের পাশে থাকার আহ্বান লুবাবার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করে চলেছেন বিজ্ঞাপনেও। এবার দেশের অন্যান্য তাঁরকা-জনসাধারনের মত বন্যা পরিস্থিতি নিয়ে সবর হয়েছেন এই শিশুশিল্পীও।

দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন লুবাবা।

বন্যায় অসহায় মানুষদের সাহায্যের আহ্বান জানিয়ে পোস্টে লুবাবা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি জানি আপনারা আমাকে হাউন আঙ্কেল বলবেন কিন্তু এখন অন্তত আমরা যেই অবস্থাতে আছি বন্যায় ডুবে যাওয়া অসংখ্য মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমরা এখন আপাতত এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকি আসুন আমরা সবাই বন্যায় অসহায় মানুষদের যে যেখান থেকে পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই।’

লুবাবা লিখেছেন, ‘আমি শুনছি এবং আজকে আমি ফেসবুকে দেখেছি আমার মা আমাকে দেখিয়েছে দেখো মানুষ কত মারা যাচ্ছে যারা মারা যাচ্ছে তাদের দাফন করার পর্যন্ত মাটি নেই সব পানি। এই লাশগুলো নিয়ে কোথায় যাবে। এগুলো দেখার পর থেকে আসলে আমি চোখের পানি আটকে রাখতে পারছিনা। ছোট ছোট বাচ্চা আমার মত বয়সী এরা আজকে কতটা অসহায়।’

পোস্টের শেষে লুবাবা লিখেছেন, ‘আসুন আমাদের মত বাচ্চারা যারা আছেন তাদের কথা এবং বৃদ্ধ মানুষ তাদের কথা পশু পাখি এবং সব মানুষের কথাই আমরা চিন্তা করি। আগে আমরা বাচ্চা এবং বৃদ্ধ মানুষকে বাঁচানোর জন্য বেশি চেষ্টা করব কারণ তারা তো পানিতে ডুবে যাবে কিন্তু বড়রা তো যেভাবেই হোক পার হয়ে যেতে পারবে। আসুন আমরা সবাই মিলে বন্যায় ডুবে যাওয়া মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে।’

লুবাবার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। মাহমুদ নামে একজন সে পোস্টের কমেন্ট বক্সে বলেন, ‘মানুষ চেনা যায় দুঃসময়ে, তুমি এতো ছোট্ট একটা মেয়ে হয়েও যেভাবে বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়াও গর্ব হয় তোমাকে নিয়ে। এগিয়ে যাও মামুনি, আল্লাহ তোমার সহায় হোন।’

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102