রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯৯ এই পর্যন্ত দেখেছেন

পোশাককর্মী মো. রুবেল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিল্পগোষ্ঠী এস আলম ও তার দুই ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

শুক্রবার (২৩ আগস্ট) আদাবর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু চন্দ্র বণিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) এবং তার দুই ছেলে আহসানুল আলম মারুফ (৩০) ও আশরাফুল আলমসহ (২৮) মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাতপরিচয় আরা ৪০০ থেকে ৫০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ছাত্রলীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট আদাবর থানার রিং রোডে এক প্রতিবাদী মিছিলে গুলিবিদ্ধ হন পোশাককর্মী মো. রুবেল। পরে তাকে গ্রিনরোড সেন্ট্রাল হসপিটালে নেয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা রুবেলকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান। সোহরাওয়ার্দী হাসপাতালে অপারেশন পরবর্তী আইসিইউ স্বল্পতায় সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট সকাল ১০টায় মারা যান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102