রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন

দেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি উপদেষ্টা পদমর্যাদা পাবেন।

গতকাল (২২ আগস্ট) এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা দেবেন।

প্রজ্ঞাপনটিতে আরও জানানো হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

নিউজ /এমএসএম

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102