রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো দুই হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

তীব্র গণআন্দোলনের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় আরো দুইটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

ট্রাক চালক সুজন হত্যায় মোহাম্মদপুর থানায় ও পোশাকশ্রমিক রুবেল হত্যায় আদাবর থানার শেখ হাসিনাকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম নিজ নিজ থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার মামলায় শেখ হাসিনাসহ ৭৯ জন ও অজ্ঞাতনামা ৪৫০-৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম। এ মামলায় ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে রফিকুল ইসলাম উল্লেখ করেন, আসামিদের নির্দেশনায়, পরিকল্পনায় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গত ২০ জুলাই বছিলায় শান্তিপূর্ণ মিছিল গুলি করা হয়। এতে তার ভাই ট্রাকচালক সুজন আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আর আদাবর থানায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাত আরো ৪০০-৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

মামলার অভিযোগপত্রে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতায় কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102