সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

একদিনে হাসপাতালে আরও ৩০৬ ডেঙ্গু রোগী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৭৩ জন রোগীই রাজধানী ঢাকার।

বুধবার (১৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৮ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ছয় হাজার ৬৫০ জন।এদের মধ্যে মারা গেছেন ২৬ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102