বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

কবে বৃষ্টি কমবে, জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব অঞ্চলে গত ১৬ আগস্ট থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যা আগামী ৭২ ঘণ্টায় কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ আগস্ট) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী সোমবার (২৬ তারিখ) থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে আজকে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। বন্যার কারণ হিসেবে তিনি নদীর নাব্যতা হ্রাস ও নদী ভরাট করে স্থাপনাকে দোষারোপ করেছেন।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫১ মিলিমিটার, চট্টগ্রামে ১৪৩ মিলিমিটার, কুমিল্লায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে ফেনীতে বৃষ্টিপাতের রেকর্ড নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। জানান, সেখানে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102