সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

পবিত্র কোরআন শরিফে পুতিনের চুম্বন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

চেচনিয়ায় আকস্মিক সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতেই পুতিনের এই ঝটিকা সফর। মুসলিম অধ্যুষিত চেচনিয়া রাশিয়ারই একটি অংশ।

পূর্বঘোষণা ছাড়াই ১৩ বছর পর মঙ্গলবার (২০ আগস্ট) চেচনিয়ায় পা রাখেন পুতিন। সফরকালে রুশ প্রেসিডেন্ট চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনির একটি মসজিদে পবিত্র কোরআনের একটি কপিতে চুম্বন করেন। এ সময় চেচেন নেতা রমজান কাদিরভও তার সঙ্গে ছিলেন।

কোরআনের এ কপিটি মূলত স্বর্ণখচিত। এটি দেখার পর রাশিয়ার প্রেসিডেন্ট এতে চুম্বন করেন। এরপর রমজান কাদিরভ এবং সালাহ মেঝিয়েভ কোরআনকে জড়িয়ে ধরে ছবি তোলেন। মুফতি সালাহ মেঝিয়েভ হলেন মুসলিম-অধ্যুষিত চেচনিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং চেচেন প্রজাতন্ত্রের মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের চেয়ারপারসন।

এ ছাড়া পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন সেখানে বলেন, যত দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।

এর আগেও কোরআনের প্রতি পুতিনের ভালোবাসা দেখেছিল বিশ্ব। সুইডেনে কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার পর গেল বছরের জুন মাসে রাশিয়ার একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে পুতিন বলছিলেন, এর অবমাননা অপরাধ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102