রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

দেশ-বিদেশের সামর্থ্যবানদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্ববান নাসের রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়ানোর জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি দেশ-বিদেশে সকল সামর্থ্যবান দলীয় নেতা কর্মী, সমর্থক ও বিত্তশালীদের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের সাহায্য এগিয়ে  আসার আহ্ববান জানান।

সাবেক এমপির নির্দেশের পরপরই জেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, ঔষধ, পানি নিয়ে ঝাপিয়ে পরেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102